বিনোদন

শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হবে ৭৪ দেশের চলচ্চিত্র

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে নান্দনিক চলচ্চিত্র,মননশীল দর্শক,আলোকিত সমাজ’ -স্লোগান সামনে রেখে শনিবার(১১জানুয়ারী) থেকে শুরু হয়েছে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২০। নয় দিনব্যাপী এই উৎসব চলবে ১৯ জানুয়ারি (রোববার) পর্যন্ত। এবার ৭৪টি দেশের মোট ২২০টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

শনিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন। উদ্বেধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উৎসব উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উদ্বোধনী বক্তব্যে বলেন,বর্তমান দেশের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে বিশ্বের সামনে তুলে ধরা উচিত। তিনি আর বলেন,বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিয়েও চলচ্চিত্র নির্মাণ করা উচিত। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে দেশের নির্মাতাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। উৎসবে যেসব চলচ্চিত্র প্রদর্শন করা হবে,তা দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন।

উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,আগামী ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হবে ‘মুজিব বর্ষের চলচ্চিত্র উৎসব’ হিসেবে।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন,আমার কাছে প্রতিবছর এই উৎসব করাটাই একটি যুদ্ধের মতো। কেবল দেশের সুস্থ চলচ্চিত্রপ্রেমীদের দেওয়া কথা রাখতেই যেকোনো ভাবেই হোক বছরান্তে আবার ফিরে আসতে হয়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র আয়োজন-ব্যাপ্তি ও গুণগত মান বিচারে এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে । একই সঙ্গে এই উৎসব দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে।

উৎসবের পর্দা উঠে স্পেন ও গ্রীসের যৌথ প্রযোজনায় নির্মিত ও মিগুয়েল অ্যাঞ্জেল জিমেনেজ পরিচালিত ‘উইন্ডো টু দ্য সি’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে।

উৎসবের ২২০টির মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৭০ মিনিটের বেশি) চলচ্চিত্রের সংখ্যা ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১০৩টি। বাংলাদেশের চলচ্চিত্র আছে ২৬টি। এর মধ্যে ১৮টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ৮টি পূর্ণদৈর্ঘ্য।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর স্থানসমূহ- জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন, মধুমিতা প্রেক্ষাগৃহ ও স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ার)।

প্রদর্শনী শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এর বাইরে, সাধারণ দর্শনার্থীদের জন্য টিকেটমূল্য ৫০ টাকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা