বিনোদন

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে তারকারা

কয়েক মাস ধরে চলতে থাকা অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ইতোমধ্যে ১৮ মিলিয়ন একর জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত ২৩ জন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আর নিখোঁজ হয়েছেন অনেকে। পুড়ে যাওয়া প্রাণীর সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিদিন সংবাদমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের ক্ষয়ক্ষতির ভয়াবহ ছবি উঠে আসছে। এমনই ভয়াবহ ছবি দেখে ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারকাসহ সাধারন মানুষেরাও।তারকাদের তালিকায় আছেন,জনপ্রিয় গায়ক স্যার এলটন জন,অস্ট্রেলিয়ান অভিনয়শিল্পী ক্রিস হেমসওয়ার্থ,নিকোল কিডম্যান,সেলেনা গোমেজসহ আরো অনেকে ।

সিডনিতে একটি কনসার্টে গান গাওয়ার সময় এলটন জন অর্থ সাহয্যের ঘোষণা দিয়েছিলেন । সে সময তিনি বলেন,’আগুন নেভাতে দমকলকর্মীদের তৎপরতা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। অসংখ্যা মানুষ মারা গেছেন। অনেকেই ঘরবাড়ি হারিয়েছেন। আগুনে পুড়ে মারা যাওয়া বা আবাসস্থল হারানো প্রাণীর সংখ্যা তো হিসাবই করা যাবে না’। তিনি এই দাবানলকে হৃদয়বিদারক বলে অভিহিত করে দাবাললে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এক মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার পর দর্শকেরা উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। সূত্র সিএনএন

জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ এক মিলিয়ন ডলার অর্থ সাহায্য করেছেন।অস্ট্রেলিয়া সেলেস্টে বারবার ২৭ মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান ডলার সাহায্য তুলেছেন। তিনি শুক্রবার তাঁর ফেসবুক পেজে অর্থ তোলার ঘোষণা দিলে এই পরিমান অর্থ জমা হয়।

জনপ্রিয় সংগীতশিল্পী সেলেনা গোমেজ ব্যক্তিগতভাবে সাহায্য করার পাশাপাশি ইনস্টাগ্রামের ১৬৪ মিলিয়ন ফলোয়ারের কাছে সাহয্যের আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান ও তাঁর স্বামী কিথ আরবান পাঁচ লাখ ডলার দেন।আমেরিকান সংগীতশিল্পী পিঙ্কও পাঁচ লাখ ডলার দিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা