বিনোদন

নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হলেন দীপিকা

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে প্রবেশ করে গত রোরবার (৫জানুয়ারী) মধ্যরাতে ছাত্রদের ওপর নির্যাতন চালিয়েছে একদল মুখোশধারী দুর্বৃত্তরা। ছাত্র সংসদের সভাপতিসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর মুখোশধারীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা করেছেন বলিউড-টলিউডের অনেক তারকা। এবার এ তালিকায় যুক্ত হলেন দীপিকা পাড়ুকোন।

মঙ্গলবার সকালে শুধু প্রতিবাদে টুইটারে মন্তব্য দিয়ে সরব ছিলেন দীপিকা। সন্ধ্যায় মৌখিক প্রতিবাদে আটকে থাকলেন না তিনি। শীতের সন্ধ্যায় সশরীরে হাজির হলেন জেএনইউ ক্যাম্পাসে। সেখানে ঐশী ঘোষসহ রোববারের ঘটনায় আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখাও করেন দীপিকা। সেখানে হাজির জেএনইউর প্রাক্তন শিক্ষার্থী কানহাইয়া কুমারও। বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা-অভিনেত্রীই জেএনইউ–কাণ্ড নিয়ে সরব হয়েছেন, কিন্তু একেবারে জেএনইউতে পৌঁছে গিয়ে দীপিকা চমকেই দিলেন। সেই সঙ্গে বলিউড যে প্রয়োজনে কতটা মুখর হতে পারে, তাও যেন বুঝিয়ে দিলেন এ অভিনেত্রী।

জেএনইউ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিডিয়াকে তিনি বলেন, ’আমরা ভয় না পেয়ে নিজেদের মতামত প্রকাশ করছি,প্রতিবাদ জানাতে এগিয়ে আসছি। তাই প্রতিবাদকারীদের জন্য গর্ববোধ করছি। আমাদের এই প্রতিবাদ দৃষ্টান্ত হয়েই থাকবে’।

বেতন বৃদ্ধিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। ওই আন্দোলন থামাতেই মৌলবাদী সংগঠন এবিভিপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা