বিনোদন

পোশাকে ব্যয় ৬ কোটি রুপি

সান নিউজ ডেস্ক : ভারতের ‘বাহুবলি’ খ্যাত সুপারস্টার নায়ক প্রভাস। তার প্রতি দর্শকদের আলাদা আগ্রহ ও কৌতূহল রয়েছে। প্রভাসের বহুল প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ‘রাধে শ্যাম’। ভালোবাসা দিবসে এ সিনেমায় নিজের ঝলক দেখিয়ে ভক্তদের উজ্জীবিত করেছিলেন এ সুপারস্টার।

সেই ২০১১ সালে ‘মিস্টার পারফেক্ট’- দিয়ে রোমান্টিক হিরো হিসেবে নজর কেড়েছিলেন প্রভাস। এক দশক প্রতীক্ষার পর ফের সেই রূপে ‘রাধে শ্যাম’ সিনেমায় হাজির হচ্ছেন তিনি। আর এ সিনেমায় প্রভাসের নায়িকা পূজা হেজ। জানা গেছে, ‘রাধে শ্যাম’ সিনেমায় শুধু প্রভাসের পোশাকের জন্য ব্যয় করা হয়েছে ৬ কোটি রুপি।

সিনেমায় দর্শকের জাদুকরি অভিজ্ঞতার জন্য কোনও ছাড় দিতে চান না প্রযোজকেরা। পোস্টার থেকে টিজার সে প্রমাণ দেয়। ইউরোপের দারুণ সব লোকেশনে সিনেমার শুটিং হয়েছে। প্রভাসের পোশাকও দৃষ্টি আকর্ষণ করেছে সিনেপ্রেমীদের। সিনেমায় সত্তর দশকের ঐতিহ্যিক পোশাকে দেখা যাবে প্রভাসকে, যে পোশাক এখন সহজলভ্য নয়।

কস্টিউমের বিবেচনায়, ‘রাধে শ্যাম’ প্রভাসের অন্যতম ব্যয়বহুল প্রকল্প। ‘রাধে শ্যাম’ পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার এবং পরিবেশন করছেন গুলশান কুমার ও টি-সিরিজ। ইউভি ক্রিয়েশন্সের ব্যানারে এটি নির্মাণ হচ্ছে। সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন প্রভাস ও পূজা হেজ। এটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, বামসি ও প্রমোদ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা