ছবি: সংগৃহীত
বিনোদন

হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে হত্যাচেষ্টার অভিযোগে কারাগারে পাঠানোর এক দিনের মাথায় নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যে জামিন পেলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া।

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার (২০ মে) সকালে এ আদেশ দেন।

নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুসরাত ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে, সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল।

এরপর সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ প্রহরায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপিকা হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন তিনি। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গত ঈদে তার অভিনীত ‘জিন-৩’ সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা