সংগৃহীত ছবি
শিক্ষা

জাবিতে প্রক্সি দিতে এসে শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

রোববার (২৫ ফেব্রুয়ারি) সি ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদের পঞ্চম শিফটের পরীক্ষা চলাকালে সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রের ১৩০নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে কক্ষ পরিদর্শক তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন।

আটককৃত সাগর হোসেন ওরফে রোহান ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের (২০২০-২০২১ সেশন) শিক্ষার্থী।

আরও পড়ুন: আবেদনের সময় বাড়ল জিএসটির

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আগে থেকে চুক্তি করে টাকার বিনিময়ে রাজশাহীর তানোরের মহির আলীর ছেলে টুটুল হাসানের পরিবর্তে এই পরীক্ষা দিতে আসেন তিনি৷ পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা অভিযুক্ত রোহানকে ঢাকার আশুলিয়া পুলিশ সার্কেলের হাতে তুলে ‍দিলে ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ৩(খ) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা জরিমানা করেন।

এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, আটককৃত রোহান প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেছেন। আমরা তাকে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দিয়েছি। অপরাধের মাত্রা বিবেচনা করে আদালত তাকে শাস্তি প্রদান করবেন। এ ধরনের অপরাধে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা