ছবি-সংগৃহীত
শিক্ষা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আরও পড়ুন: হোপ ইন্টারন্যাশনাল স্কুলে নবান্ন উৎসব

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের সব লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ-সময়সূচি যথা সময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ৪ মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধীদলের চলা হরতাল ও অবরোধের কারণে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় বসতে চাচ্ছিলেন না প্রার্থীরা। এ নিয়ে তারা কয়েকদিন ধরে আন্দোলনও করছিলেন। পরীক্ষা পেছানোর দাবিতে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও সরকারি কর্ম কমিশন বরাবর লিখিত আবেদনও জানান। কিন্তু অবরোধের মধ্যেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল কমিশন। কিন্তু এখন সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হলো।

এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন। এবারের বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার ও ১ হাজার ২২ জন নন-ক্যাডার।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা