শিক্ষা

অধ্যক্ষদের কক্ষে বসবে সিসি ক্যামেরা

সান নিউজ ডেস্ক: ঢাকা শহরের সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি বাস্তবায়নে মাউশি কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় (জানুয়ারি) এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সভাপতি সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবনায় বলা হয়— প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে অধ্যক্ষ মহোদয়গণের কক্ষ সিসিটিভি ক্যামেরায় আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে।

এ পর্যায়ে তিনি পাইলটিং ভিত্তিতে ঢাকা শহরের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ মহোদয়গণের কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে একটি কমিটি গঠনের আহ্বান জানান। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে একটি ধারণাপত্র তৈরি করে মহাপরিচালকের কাছে দাখিল করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: চাকরি ফেরৎ পাবেন না ৮৫ কর্মকর্তা

পরে মাউশির কলেজ শাখা-১ এর উপ-পরিচালককে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমাতে রাজধানীতে ব্লক...

দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা