শিক্ষা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা 

রাকিব হাসনাত, পাবনা: পাবনা সদর উপজেলায় প্রেমিকার প্রতি অভিমান নিয়ে ফেসবুক‌ স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম আশরাফ (২৩) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দোগাছী ইউনিয়নের লাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল লাছিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। আশরাফুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিংয়ের কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুলের সঙ্গে দোগাছী কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এনিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছে। গত বৃহস্পতিবার দোগাছী কলেজ প্রাঙ্গণে দুইজনের বাগবিতণ্ডার মধ্যে প্রেমিকাকে থাপ্পর মারেন আশরাফুল। পরে বিষয়টি পারিবারিক পর্যায়েও চলে যায়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন।

সর্বশেষ দুইটি স্ট্যাটাসে তিনি দেখেন-'তোমার সাহসিকতা দেখে আমি সত্যি বিস্মিত! তোমাকে এতো ভালোবাসার পরেও তুমি অন্যের প্রতি যুকে পড়েছ। তাহলে কি সত্যি আমি ভালোবাসতে পারিনি ;?" আরেকটি স্ট্যাটাসে তিনি দেখেন-"ভালো থেকো সবাই.! আমিও ভালো থাকবো ওপারে......"। সর্বশেষ স্ট্যাটাস দিয়েই‌ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে বিষয়টি টের পান এবং পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে। তবে সে ইন্টারনেট ভিত্তিক ফ্রিল্যান্সারের কাজ করত। প্রেমঘটিত বিষয় নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা