ছবি : সংগৃহিত
শিক্ষা

শিশু কানন প্রি-ক্যাডেট হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে শিশু কানন প্রি-ক্যাডেট হাইস্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরন, সূধীজন-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন

শুক্রবার (১৩ জানুয়ারি) ও শনিবার (১৪ জানুয়ারি) দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন মন্ডল।

শিশুকানন প্রি-ক্যাডেট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : নতুন বইয়ে অসাধারণ সাড়া পেয়েছি

শিক্ষক সামছুজ্জোহা'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর-প্রশাসক ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান,উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ নেতা এনামুল হক মকবুল, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মতিয়ার রহমান লাভলু।

আরও পড়ুন : ২৯ এপ্রিল ঢাবির ভর্তি পরীক্ষা

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বপ্নীল অগ্রযাত্রার ২০ তম বর্ষে শিশু কাননের পদার্পণ। ভালো মানুষ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে হবে এমনটাই প্রত্যাশা করেছেন বক্তারা।

শিক্ষা একজন ব্যক্তিকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। আর নৈতিকতা মানুষের জীবনকে করে তোলে সুন্দর ও সমৃদ্ধ। এ দু'টির সমন্বয় হলে একজন মানুষ সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও দায়িত্বশীল হয়ে ওঠে। কাজেই বর্তমান সমাজের জন্য নৈতিক শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : রোববার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে আবেদন শুরু

পরে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সুধীজনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক অধ্যক্ষ রুহুল আমিন মন্ডল, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সাদ্দাম হোসেন ও রিশাদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা