বিশ্ববিদ্যালয়ের আরবি ও ভাষা সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম রিয়ন
সারাদেশ

সিট দেয়ার আশ্বাসে হাতিয়ে নিল টাকা

আদিল সরকার, ইবি : শিক্ষার্থীকে হলে আবাসিক সিট করে দেয়ার আশ্বাসে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। ব্যাক্তিগত ব্যাংক একাউন্টের মাধ্যমে এই টাকা নেয় সে।

আরও পড়ুন : অশ্লীল ভিডিও-ছবি ছড়িয়ে চাঁদা দাবি

সাইফুল ইসলাম রিয়ন নামের ওই ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের আরবি ও ভাষা সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ সে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী।

খোঁজ নিয়ে জানা যায়, সাইফুল ইসলাম রিয়ন শুরুতে ভুক্তভোগী শিক্ষার্থীকে জিয়া হলের আবাসিকতা বাতিল করে সাদ্দাম হোসেন হলে লিগ্যাল সিট করার আশ্বাস দেয়। আতিক রহমান নামের ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রিয়নের আশ্বাসে আতিক প্রথমে জিয়া হলের আবাসিকতা পরিবর্তনের জন্য ব্যাংকে ৫০০ টাকা জমা দেয়। তার কয়েকদিন পর ৩১ আগস্ট ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে প্রশাসন ভবনে যায় রিয়ন।

আরও পড়ুন : সারিকাকে মারধর, স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

এসময় তাকে সিট লিগ্যাল করে দেয়ার জন্য ৪ হাজার ২০০ টাকা দিতে বলে। পরে টাকা নিয়ে ওই শিক্ষার্থীকে এক কর্মকর্তার অফিসে বসিয়ে একা গিয়ে ব্যাংকে টাকা জমা দেয় রিয়ন।

এদিকে ঘটনার মোড় ঘুরে টাকা জমা দেয়ার রশিদ দেখে৷ সেখানে দেখা যায় সাইফুল নামের '০২০০০১৬২৬৮৭৮৭' নম্বর একাউন্টে ৪,২০০ টাকা জমা দেয় রিয়ন৷ এসময় ভুক্তভোগী ওই শিক্ষার্থী রশিদে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কারও নাম না দেখে সাইফুলের একাউন্টে টাকা জমা দেয়ায় বিষয়ে সম্পর্কে জানতে চায়।

এসময় রিয়ন বলেন, 'আরে ভুল করে সাইফুল লিখা হয়েছে, টাকা তোর একাউন্টেই জমা হয়েছে। তুই চিন্তা করিস না।'

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

এদিকে ব্যাংকের ওই হিসাব নাম্বারের বিষয়ে খোঁজ নিতে গিয়ে মেলে আরেক চাঞ্চল্যকর তথ্য। সাইফুল নামের একাউন্টটি রিয়নের ব্যক্তিগত একাউন্ট বলে জানা যায়। যার পুরো নাম 'সাইফুল ইসলাম রিয়ন'

বিষয়টি নিয়ে ভুক্তভোগী আতিক রহমান জানান, আমাকে হলে সিট লিগ্যাল করার কথা বলে রিয়ন ভাই ৪২০০ টাকা নিয়েছে। রশিদে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কোন নাম না দেখে সাইফুল নাম দেখায় বিষয়টি সন্দেহজনক মনে হয়।

আরও পড়ুন : ১০ মাসে ধর্ষণের শিকার ৮৩০ নারী

পরে বিষয়টি জানতে চাইলে তিনি আমাকে অন্যভাবে বুঝিয়ে দেন৷ এদিকে হলে এসে খোঁজ নিয়ে জানতে পারি লিগ্যাল সিট করতে এতো টাকা লাগে না। পরে তিনি আমাকে হলের গণরুমে থাকার নির্দেশ দেন।

বর্তমানে ভুক্তভোগী ওই শিক্ষার্থী প্রায় দুই মাস ধরে সাদ্দাম হলের ১৩৩ নম্বর গণরুমে আছেন বলে জানা গেছে৷ সময় হলে তাকে সিটে তুলে দেয়ার কথা জানায় রিয়ন।

তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সাইফুল ইসলাম রিয়ন বলেন, আতিককে আমিই হলে তুলেছি। কিন্তু ওর থেকে টাকা নেই নি।

আরও পড়ুন : ঋণ খেলাপী মামলা, ১২ কৃষকের জামিন

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি প্রথম শুনলাম। এটা আসলেই কাম্য নয়। স্যারদের সাথে এখনি কথা বলে কি ব্যবস্থা নেয়া যায় সেটি দেখছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জ...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা