শিক্ষা

ইবিতে নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদে নতুন ডিন হিসেবে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন ৷ রবিবার দুপুরে অনুষদীয় ডিনের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। আগামী দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন। এদিকে অনুষ্ঠানে অনুষদের উপ-রেজিস্ট্রার কায়সার আহমেদের চাকরি জীবন শেষ হওয়ায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

নতুন ডিন অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সদ্য বিদায়ী ডিন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমানসহ অনুষদটির বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. শরফুদ্দিন।

দায়িত্বগ্রহণ শেষে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জায়গাটা সবচেয়ে বেশি দূর্বল। শিক্ষকদের মৌলিক গবেষণার অভাব রয়েছে। এই ক্ষেত্রটিকে উর্বর করে তুলতে শিক্ষকদের আগ্রহী হতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদেরও আগ্রহী করে তুলতে হবে। অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ব্যবসায় অনুষদে আগামী দুইবছরে অন্তত দুইটি আন্তর্জাতিক সেমিনার ও শিক্ষকদের জন্য অন্তত দুই মাস অন্তর একটি করে আন্তঃঅনুষদীয় সেমিনার করার চেষ্টা করবো। সর্বোপরি অনুষদটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা