বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
শিক্ষা

বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক : ঢাকার দোহার উপজেলার পর্যটন স্পট মৈনট ঘাট এলাকায় পদ্মা নদী থেকে নিখোঁজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স।

আরও পড়ুন: বিএনপি পতিত রাজনৈতিক দল

শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টার দিক মৈনট ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম তারিকুজ্জামান সানি (২৫)। তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের ছাত্র ছিলেন। সানি রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: কোটা সংস্কার একটি যৌক্তিক দাবি

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ডুবুরিদল পাঠাই। রাতে অনেক খোঁজাখুঁজির পরও সানির সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার (১৫ জুলাই) সকাল ১১টা ২৬ মিনিটে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৫-১৬ জনের একটি দল দোহারের মৈনটঘাটে ঘুরতে যান। রাত সাড়ে ৮টার দিকে ঘাটে অবস্থানরত ড্রেজার বাল্কহেডে উঠে মোবাইল ফোনে সেলফি তোলার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন সানি।

আরও পড়ুন: সাত কলেজের ভর্তি পরীক্ষা ১২ আগস্ট

ওসি আরও বলেন, ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। আমরা সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সানির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট...

পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগম...

ঢাবি ও ইউপিআর ইনফোর মধ্যে অংশীদারিত্ব চুক্তি

শিক্ষার্থী এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা ব...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা