শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী
শিক্ষা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী

সান নিউজ ডেস্ক : ১৫ জুলাই (শুক্রবার) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ৮টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।

আরও পড়ুন : শপথ নিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

জাতীয় পতাকা উত্তোলন করেন শেকৃবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। এরপর এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বিশ্ববিদ্যালয় চত্ত্বর প্রদক্ষিণ করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

সকাল ৯টায় শেকৃবি'র প্রশাসনিক ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হক এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া উপস্থিত সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন : ফ্লাইওভারের ওপরে সংঘর্ষে নিহত ৩

তিনি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে জড়িত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক উপাচার্য অধ্যাপক মোঃ শাদাত উল্ল্যা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এলামনাই কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান খাঁন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, সিনিয়র শিক্ষকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর ড. মোঃ হারুন-উর-রশিদ, হল প্রভোস্ট, কর্মকর্তাবৃন্দ, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন : কোটা সংস্কার একটি যৌক্তিক দাবি

প্রসঙ্গত, ২০০১ সালের ১৫জুলাই তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা ১৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০১ সালে শেকৃবি একটি অনুষদ দিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউট এর মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রী চলমান। বিশ্ববিদ্যলয়ের ২৫ টি বিভাগে স্নাতকোত্তর ও ১০ টি বিভাগে এখন পিএইচডি কোর্স চলমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা