ছবি: সংগৃহীত
শিক্ষা

হাফ পাসের প্রজ্ঞাপন দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: গণপরিবহনে হাফ পাসের প্রজ্ঞাপন জারির দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বকশিবাজার মোড়ের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

রাজধানীর সায়েন্সল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’ সায়েন্স ল্যাবরেটরিতে এ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

এই অবরোধ কর্মসূচিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। ঘটনাস্থলে নিউমার্কেট থানা এবং ধানমন্ডি থানার সিনিয়র অফিসাররা এসেছেন। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা