শিক্ষা

প্রতিটি পরীক্ষা হবে দেড় ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার সূচি প্রকাশের পরই পরীক্ষা কত নম্বরে ও কত সময়ের হবে, তা–ও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এসএসসি-এইচএসসির প্রতি বিষয়ের পরীক্ষা হবে ৫০ নম্বরে। পরে ৫০ নম্বরকে ১০০–তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে।

করোনাভাইরাসের কারণে চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে নেওয়া হবে। তবে পরীক্ষা নেওয়ার সময় অর্ধেক কমে যাবে। তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়।

গত ১৫ জুলাই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে জানিয়েছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বরও কমে যাবে। একই সঙ্গে প্রশ্নপত্র থেকে উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাইয়ে বেশি সুযোগ পাবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা