শিক্ষা

শিক্ষার্থীদের ৫০ হাজার মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একটিভ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির তাঁর একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ৫০ হাজার মাস্ক দিচ্ছেন।

গত বৃহস্পতিবার চাটখিল পৌর শহরের চাটখিল মহিলা ডিগ্রি কলেজ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভীমপুর উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজ এবং চাটখিল কামিল মাদ্রাসায় মাস্ক প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন। আজ শনিবারও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাহাঙ্গীর কবির উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাস্ক বিতরণ করেন।

এ সময় একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, উপজেলার চারটি কলেজ, এমপিওভুক্ত ৫৬টি উচ্চবিদ্যালয় ও মাদ্রাসা, ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই মাস্কগুলো দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের চাহিদা পূরণে প্রয়োজনে আরও মাস্ক দেওয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা