শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে। নতুন জাতীয় শিক্ষাক্রমের রূপরেখায় এ ছুটির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই রূপরেখা অনুমোদন দিয়েছেন।

২০২৩ সাল থেকে নতুন এ শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান বলেন, ওই বছর থেকেই দুইদিন ছুটি হবে।

এনসিটিবি সূত্রে জানা যায়, সপ্তাহে দু'দিন ছুটির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাইলে শিক্ষাক্রম বাস্তবায়নের আগেও চালু করতে পারে।

পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখায় দু'দিন ছুটির প্রস্তাব করা হয়। ১৩ সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রমের একটি রূপরেখা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি তা অনুমোদন দেন। ওই দিনই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলন করে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং করা হবে। ২০২৩ সাল থেকে এর বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বাস্তবায়ন সম্পন্ন হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে ২০২৬ ও ২০২৭ সালে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, ২০২০ সালে শিক্ষাক্রম পরিমার্জন প্রস্তাবে বলা হয়েছিল, ছুটি বাড়লেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ক্ষতি হবে না। তাদের শিক্ষা গ্রহণের সময় কমবে না। আন্তর্জাতিক মান বজায় রেখেই এই প্রস্তাব করা হয়। এতে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক চাপ কমবে বলেও জানানো হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : গ্রেপ্তার ২৫, ওসি প্রত্যাহার

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্...

পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলার রায়: স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড, আদালতের কঠোর বার্তা

রাজধানীর পল্লবীতে এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষ...

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

দীর্ঘদিন পর সাভার পৌর ছাত্রদলের ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠ...

নোয়াখালীতে জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর জেলা শহর মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ ক...

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

লেবাননে ফের ইসরায়েলি হামলা, উত্তেজনা তুঙ্গে

দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিন...

বুবলী বিতর্কের মাঝেই অপুর রহস্যময় পোস্ট, কী ইঙ্গিত দিলেন নায়িকা?

ঢালিউডের আলোচিত দুই তারকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে আবারও সামাজিক মাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা