শিক্ষা

বরিশালে ২২ স্কুলের বিরুদ্ধে তদন্তে কমিটি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: এসএসসির ফরম পূরণে বাড়তি টাকা আদায়ের অভিযোগ ২২টি বিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। এর মধ্যে একটি বিদ্যালয়ে অভিযোগ প্রমাণ পাওয়ায় প্রধান শিক্ষককে বাড়তি অর্থ ফেরত এবং ধার্য টাকার রশিদ শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অরুণ কুমার গাইন বলেন, সদর উপজেলার চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে রশিদ ছাড়া এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে তদন্ত গিয়ে প্রমাণ পাওয়া যায়। এমতাবস্থায় ওই স্কুলের প্রধান শিক্ষক আয়নাল হোসেনকে আদায় করা বাড়তি অর্থ ফেরত ও ধার্য টাকার রশিদ পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ফরম পূরণে ১৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ১৮৫০ টাকা নির্ধারণ করা হয়। আমরা অভিযোগ পাই কয়েকটি স্কুল নির্ধারিত অর্থের চেয়ে বেশি টাকা নিয়েছে। এর বাইরে রশিদবিহীন ফরম পূরণের জন্য অর্থ আদায় করেছে কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়।

তিনি আরও বলেন, আমাদের কাছে প্রায় ২২টি অভিযোগ লিখিত ও টেলিফোনে এসেছে। আমরা সেইসব অভিযোগ খতিয়ে দেখছি। কোথাও কোনো প্রমাণ পেলে তাদের সতর্ক করা হচ্ছে এবং বাড়তি টাকা ফেরত, সেই সঙ্গে ধার্য টাকার রশিদ দিতে বলা হচ্ছে। এটি মূলত নিয়মিত কাজের একটি অংশ। আমরা সতর্ক না করলে হয়তো কেউ অবৈধ সুবিধা নিতে পারে। সেই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক জামাল হোসেন বলেন, যেসমস্ত অভিযোগ এখন পর্যন্ত পেয়েছি সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান নিয়ম বর্হিভূত কিছু করলে আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি...

‘বিএনপির দুঃসময়ের ত্যাগীরা যেন অবমূল্যায়ন না হন’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর...

নরসিংদী আর্বজনার মাঝে মহাসড়ক, খানাখন্দে ভরা রাস্তা যেন মৃত্যুফাঁদ

নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দিনের পর...

বুড়িগঙ্গার চ্যানেল যেন পলিথিন-ঝুট ভাগাড়, ব্যাহত হচ্ছে ওয়াকওয়ে নির্মাণ

দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা আসিফ মাঠ থেকে কালীগঞ...

সাটুরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ,এই প্রতিপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা