শিক্ষা

দিনে করোনার ৪শ' পরীক্ষা করা যাবে ঢাবি'র ল্যাবে

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনার নমুনা পরীক্ষা করার জন্য একটি ল্যাব স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিদিন এই ল্যাব থেকে ৪০০ জনের নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

ঢাবির সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়ন্সেস ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ল্যাবের উদ্বোধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সরবরাহ করলে বৃহস্পতিবার থেকে পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাবির করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।

তিনি বলেন, করোনাভাইরাস টেস্টের জন্য আমাদের ল্যাব প্রস্তুত। আমাদের ৩ টি পিসিআর মেশিন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর স্যাম্পল সরবরাহ করলেই আমরা পরীক্ষা শুরু করব। তাদের সাথে কথা হয়েছে, বৃহস্পতিবার (৭ মে) থেকে স্যাম্পল দেবেন বলেছেন।

ঢাবি কর্তৃপক্ষের তথ্য অনুসারে, এই ল্যাবে প্রতিদিন প্রায় ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে। এছাড়া এই ল্যাবটিকে আরও পূণর্বিন্যাস ও সমৃদ্ধ করে ভাইরোলজি সংক্রান্ত উচ্চতর গবেষণা কর্মকাণ্ড পরিচালনার চিন্তা রয়েছে কর্তৃপক্ষের।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা