শিক্ষা

এবার এমপিও কোড পেলো মাদরাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক:

সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার এমপিও কোড পেয়েছে ৯৭৩টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষক ও কর্মচারীদের সরকারি বেতন দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার এই আদেশ জারি করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

কোড পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩২৪টি দাখিল মাদরাসা, ১১৯টি আলিম মাদরাসা, ৩৪টি ফাযিল মাদরাসা, ২২টি কামিল মাদরাসা, ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ের ৬০টি, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) পর্যায়ে ২১৮টি এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ের ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২৮ এপ্রিল বুধবার ১,৬৩৩টি প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও কোড বরাদ্দ দিয়ে আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সব মিলিয়ে ২৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে দুই দফায় এমপিও কোড দেয়া হলো।

এমপিও হওয়া এসব শিক্ষক কর্মচারীরা ২০১৯ সালের ১ জুলাই থেকেই বেতন ভাতা পাবেন। এজন্য তাদেরকে অনলাইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে আবেদন করতে হবে।

এরপর তাদের প্রাপ্যতা যাচাই-বাছাই করে এমপিও কার্যকর করা হবে। এদের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে।

এমপিও আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

তবে শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন সময়ের বিধিবিধান, পরিপত্র, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা