শিক্ষা

ইউএপি- ওএমইউ’র সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর সাথে তুরস্কের ওনডোকুজ মায়িস বিশ্ববিদ্যালয়ের (ওএমইউ) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই স্মারকের উদ্দেশ্য হল উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রশাসনিক, একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বৃদ্ধি করা এবং পাশাপাশি যৌথ ডিগ্রি প্রোগ্রামসহ শিক্ষামূলক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক প্রকল্প বাস্তবায়নে কাজ করা।

অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে গত ২০ মে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ এবং ওএমইউ রেক্টর অধ্যাপক ড. ইয়াভুজ উনাল তাদের প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোসুদ মান্নান, বাংলাদেশে নিযুক্ত তুর্কির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, ওএমইউ রেক্টর অধ্যাপক ড. ইয়াভুজ উনাল, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি, ইউএপির রেজিস্ট্রার আবদুল্লাহ আল মাসুদ, ইউএপির আন্তর্জাতিক বিষয়ক অফিসের পরিচালক ড. নেহরিন মাজেদ এবং ওএমইউ'র সহযোগী অধ্যাপক ড. মুস্তফা সাইদ কুরসুনোগলু।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা