শিক্ষা

স্থগিত হলো ৪২তম বিসিএসের ভাইভা 

নিজস্ব প্রতিনিধি: পিছিয়ে দেওয়া হয়েছে চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা)।

মঙ্গলবার (১৮ মে) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় ঘোষণা করা হলেও তা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর স্বল্প সময়ে মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে অথবা টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ মে এক বিজ্ঞপ্তিতে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা আগামী ২৩ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলার কথা ছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা