শিক্ষা

মাধ্যমিকের পর প্রাথমিকের ক্লাসও সংসদ টিভিতে

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে ছুটি চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বর্তমান প্রতিকূল বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠান কতোদিন বন্ধ থাকবে তা নিশ্চিত করেও বলা যাচ্ছে না। শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি পুষিয়ে নিতে টেলিভিশনে শুরু হয়েছে মাধ্যমিকের দূরশিক্ষণ কার্যক্রম। গত রবিবার (২৯ মার্চ) থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম সংসদ টিভিতে প্রচার করা হচ্ছে।

মাধ্যমিকের পর এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম (ক্লাস) ভিডিও করে সংসদ টিভিতে প্রচারের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এছাড়া শ্রেণি কার্যক্রমের এসব ভিডিও সারাবছর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখতে আলাদা অনলাইন পোর্টাল তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিহ্উল্লা সান নিউজকে বলেন, ‘আমরা এরই মধ্যে ভিডিও ক্লাসের জন্য কাজ শুরু করেছি। সংসদ টেলিভিশনের সঙ্গে কথা হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।’

কয়েক দিন আগেই অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনাভাইরাসের প্রকোপের কারণে ছুটি বাড়লে গত শ্রেণি কার্যক্রমের ভিডিও তৈরির পদক্ষেপ নেওয়া হবে এবং তা সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া হবে।

অধিদফতর সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কাছে ভিডিও পৌঁছানো এবং সবার দেখার ব্যবস্থা করা বেশ কঠিন ব্যাপার। তাই সীমাবদ্ধতার কারণে ভিডিও ক্লাস প্রস্তুত করা হচ্ছে। শ্রেণি কার্যক্রমের ভিডিও প্রচারের জন্য সংসদ টেলিভিশনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাপরিচালক জানান, এই মুহুর্তে প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য ২০ মিনিটের একটি করে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য একটি করে ক্লাস সংসদ টিভিতে প্রচারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সার্বিক উন্নয়নে জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শ্রেণি কার্যক্রমের ভিডিও অনলাইনে আপলোড করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। শিশুদের জন্য আকর্ষণীয় একটি নাম দিয়ে পোর্টাল তৈরি করা হচ্ছে বলে তা জানা গেছে। এসব ভিডিও ইউটিউবেও সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ি ভিডিও ক্লাস থেকে বিষয়ভিত্তিক পাঠ নিতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা