সংগৃহীত ছবি
শিক্ষা

বাতিল পরীক্ষার টাকা ফেরত পাবে

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসির ৬ বিষয়ের ফির টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আরও পড়ুন: ববির নতুন উপাচার্য শুচিতা

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৪ এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্র প্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা টাকার অব্যয়িত অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির গত ১৮ সেপ্টেম্বরের ১৯২তম সভায় পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ ৭ দিন

২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লিখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি পত্র প্রতি (তত্ত্বীয়) ৪০ টাকা করে ফেরত দেওয়া হবে। বোর্ড থেকে ফেরতকৃত টাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ গ্রহণ করবে।

২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। পরীক্ষার্থীকে ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ নিজ প্রতিষ্ঠান থেকে নিতে হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা