সংগৃহীত ছবি
শিক্ষা

নিহত শিক্ষার্থীদের সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে এরই মধ্যে তালিকা পাঠানোর কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে শহীদদের নাম, পরিচয়সহ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : মাদকের গডফাদারদের ধরার নির্দেশ

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের পরিবারকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ ধারাবাহিকতায় নিহত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য চেয়ে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তর থেকে সংশ্লিষ্ট সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন : আমরা স্থিতিশীল সম্পর্ক চাই

এতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২৪ সালের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী শহীদ হয়েছেন, তাদের তালিকা স্ব স্ব কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের ছক অনুযায়ী তথ্য ও ঘটনা যাচাই করে অনলাইনে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা