সংগৃহীত ছবি
শিক্ষা

ডেন্টালে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেবদক : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা আজ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তৈরি করে দেব

মঙ্গলবার (১১ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোর শূন্য আসনে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন : কখনোই বলিনি আনার চোরাচালানে যুক্ত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১ জুন শুরু হওয়া অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে ১ জুলাই। পরদিন ২ জুলাই পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই। এরপর ১৭ জুলাই ভর্তি শুরু হয়ে শেষ হবে ২৫ জুলাই।

এছাড়া কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত নীতিমালা এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা