সংগৃহীত ছবি
শিক্ষা

নটর ডেম কলেজে ভর্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ সেশনের ঢাকার নটর ডেম কলেজে উচ্চ মাধ্যমিকে (একাদশ-দ্বাদশ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন

সোমবার (৩ জুন) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

উত্তীর্ণ প্রার্থীরা মঙ্গলবার (৪ জুন) থেকে কলেজের ওয়েবসাইট থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে জমা দিতে পারবেন। আগামী ৭ জুন দুপুর ১২টায় ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে।

ফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তারা মঙ্গলবার সকাল ৭টা থেকে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৫টার মধ্যে সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করতে পারবেন। উল্লিখিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকলে আগামী ৭ জুন দুপুর ১২টায় ভর্তির ২য় তালিকা কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ইবির ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার ১ জুন

এছাড়া ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-এ বছর কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৩ হাজার ২৯০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে রয়েছে ১ হাজার ৮১০টি এবং ইংরেজি মাধ্যমে ৩১০টি আসন। এছাড়া মানবিক বিভাগে ৪১০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

এদিকে ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মিশনারি পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় আনা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা