ছবি: সংগৃহীত
অপরাধ

পাবনায় কাগজপত্র নিয়ে বিরোধ, যুবক খুন

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে পুরনো মোটরসাইকেল কেনা পর কাগজপত্র নিয়ে বিরোধের জেরে রিকো (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত যুবক ও অভিযুক্ত একাধিক মামলার আসামি।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি (পশ্চিম পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিকো ছাতিয়ানি (পশ্চিম পাড়া) গ্রামের ফারুকের ছেলে। তার নামে থানায় চাঁদাবাজি, মাদকসহ ৬ টি মামলা রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ভোলার নামেও চাঁদাবাজি, মাদকসহ ৪ টি মামলা রয়েছে।

আরও পড়ুন: সড়কে ঝরল চিকিৎসকের প্রাণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ভোলার কাছ থেকে একটি পুরনো মোটরসাইকেল কেনেন রিকো। সেই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। আজকে ভোলা মোটরসাইকেলের কাগজপত্র রিকোকে দেওয়ার সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

এক পর্যায়ে ভোলার ছুরিকাঘাতে গুরুতর আহত হন রিকো। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে পাবনার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মোটরসাইকেলের কাগজপত্র চাওয়া নিয়ে ভোলাকে মারধর করেছিলেন রিকো। তবে সেই ঘটনায় ভোলা কোথাও অভিযোগ করেননি।

আজকে কাগজপত্র দেয়ার সময় তাদের ওই ঘটনা নিয়ে তাদের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হলে এক পর্যায়ে ভোলার ছুরিকাঘাতে রিকো নিহত হন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগের পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা