ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: গাজীপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম জানান, আজ সকালে একটি মাইক্রোবাসে করে চালকসহ কয়েকজন বন্ধু মিলে কাশিমপুর থেকে নিকলির উদ্দেশ্য যাচ্ছিলেন।

আরও পড়ুন: নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চালকসহ ১০ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ২ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা