অপরাধ

স্বামীকে  টাউট বললেন সাবরিনা

নিজস্ব প্রতিবেদক :

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী (সিইও) আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরী একে অন্যকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত তাদের দুজনকে তিন দফায় জেরার মুখোমুখি করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুখোমুখি জিজ্ঞাসাবাদে আরিফকে উদ্দেশ্য করে সাবরিনা বলেন, ‘টাউট, তোর জন্যই আমার সব শেষ হয়েছে। তোর জন্য আজ আমার এই পরিণতি। ডাক্তার হয়েও আজ আমি জেলে, রিমান্ডে।’

অন্যদিকে আরিফ বলেছেন, তার স্ত্রী ডা. সাবরিনার প্ররোচণাতেই তিনি করোনা টেস্ট জালিয়াতির সঙ্গে যুক্ত হন।

তবে ডিবির জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষার নামে জালিয়াতির কথা স্বীকার করেছেন ডা. সাবরিনা চৌধুরী এবং তার স্বামী (প্রতিষ্ঠানের সিইও) আরিফ চৌধুরী।

তবে কী পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন সেটা স্বীকার করেননি তারা। অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে জেকেজি ও ওভাল গ্রুপের অনেকেই এ অপকর্মের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন ডা. সাবরিনা। আরিফ চৌধুরীর এমন অপকর্ম ও ব্যক্তিগত হয়রানির কারণে তিনি তাকে ডিভোর্সও দিয়েছেন। আরিফকে বিয়ে করার কারণেই আজ তার এমন পরিণতি হয়েছে বলেও দাবি তার।

সূত্র জানায়, আরিফ, সাবরিনা ও সাঈদকে প্রথমে আলাদা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য যাচাই করতে তিনজনকে মুখোমুখি করা হয়। তবে প্রত্যেকে নিজের দায় এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছেন।

ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন জানিয়েছেন, সাবরিনাকে ফের রিমান্ডে এনে মুখোমুখি করা হবে। এই কোম্পানিতে কার কী অবদান, কার কী দায়িত্ব ছিল তা তদন্ত করে দেখা হবে। যার যতটুকু দায় সেই অনুসারে তদন্ত হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা