অপরাধ
রিজেন্ট দুর্নীতি

রিজেন্টের হিসাব চেয়ে চার ব্যাংকে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক:

রিজেন্টের আট প্রতিষ্ঠান ও সাহেদের নিজের ব্যাংক হিসাবের নথি তলব করে ডাচবাংলা ব্যাংকসহ চারটি বেসরকারি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের সই করা এ চিঠি পাঠানো হয়।

ডাচ বাংলা ব্যাংক ছাড়াও ব্যাংক এশিয়া, পদ্মা ব্যাংক এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দেওয়া এই চিঠিতে আগামী ২০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট নথি সরবরাহ করতে বলা হয়।

চিঠিতে ওইসব ব্যাংক থেকে সাহেদ ও তার প্রতিষ্ঠানের হিসাব খোলার আবেদনপত্র, হিসাব বিবরণী, ঋণ গ্রহণের আবেদনসহ আনুষঙ্গিক অন্যান্য রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হযয়েছে।

এর আগে গত সোমবার মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করে দুদক। উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে টিমের অন্য দুই সদস্য হলেন- সহকারী পরিচালক মো. নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।

করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়া, সরকারের কাছে বিল দেওয়ার পর আবার রোগীর কাছ থেকেও অর্থ নেওয়াসহ রিজেন্ট হাসপাতালে নানা অনিয়মের খবর সম্প্রতি প্রকাশ হয় র্যা বের অভিযানের মাধ্যমে।

এ ঘটনায় করা মামলায় বুধবার সকালে সাতক্ষীরা দেবহাটা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যা ব। এছাড়া হাসপাতালের আরো নয়জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

গত সপ্তাহে ওই অভিযানের পর রিজেন্টের দুটি হাসপাতাল বন্ধ করে দেয় র্যা ব। ওই হাসপাতালের অনুমোদনও বাতিল করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা