অপরাধ

চেয়ারম্যানের বাড়িতে শার্ট গলায় পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকিরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ বাজার সংলগ্ন ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছাগল চোর সন্দেহে নীলফামারী সদর পৌর এলাকার মানিকের মোড়ের মো. শহিদুল ইসলামের ছেলে মো. বিপ্লবকে (২০) মারধর করে চেয়ারম্যানের বাড়ির একটি কক্ষে আটক করে রাখে। দুঃখ ও ক্ষোভে নিজের পড়নের শার্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে বিপ্লব।

লক্ষিচাপ দুবাছুরি এলাকার ছাগল মালিক নিতাই সরকার বলেন, ‘আনুমানিক বিকাল তিনটার সময় বাড়ি থেকে আমার একটি ছাগল চুরি হয়। খবর পেয়ে রামগঞ্জ হাটে আসলে বিপ্লবের হাতে আমার ছাগল দেখতে পাই। ছাগলসহ তাকে আটক করা হয়, কিছুক্ষণ পর বিপ্লবকে চেয়ারম্যানের বাড়িতে একটি ঘরে আটকে রাখা হয়।’

বিপ্লবের দুলাভাই মো. জাহিদ বলেন, ‘বিপ্লব মানিকের মোড় এলাকার পুরাতন কাগজ ফ্যাক্টরিতে কাজ করে। সে এর আগে কখনো চুরি সাথে জড়িত ছিল না।’ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ বিষয়ে টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকির বলেন, ‘বিপ্লব নিজের শার্ট গলায় পেচিয়ে আত্মহত্যা করেন।’

নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) শ্রী মিন্টু চন্দ্র বনিক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা