সংগৃহীত ছবি
সারাদেশ

চায়ের দোকানে আগুন, নিহত ১

জেলা প্রতিনিধি: যশোরের মনিরামপুরে চায়ের দোকান আগুনে পুড়ে নিহত হয়েছেন কালিপদ বিশ্বাস (৪৮) নামে এক প্রতিবন্ধী দোকানদার এবং আগুন নিভানোর সময় নিহতের ছেলে অমিত বিশ্বাস (২২) আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে ঝাঁপা ইউনিয়নের বঙ্গবন্ধু ভাসমান সেতুর মনিরামপুর অংশের পাড়ে একটি চায়ের দোকানে এ অগ্নিকাণ্ড হয়। নিহত কালিপদ বিশ্বাস মোবারকপুর গ্রামের বাঞ্চারাম বিশ্বাসের ছেলে। তিনি রাতে ওই দোকানে ঘুমিয়ে ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, কালিপদ বিশ্বাস একজন প্রতিবন্ধী। তার ডান পা নেই। তিনি প্রতিদিন রাতে ওই দোকানের ভেতর রাখা একটি খাটে ঘুমাতেন। কালিপদ প্রতিদিন ঘুমানোর আগে খাটের পাশে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাতেন। মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

নিহতের মামা সুকেশ বিশ্বাস জানান, ভোর রাতে নামাজের পর পরই স্থানীয়রা দোকান থেকে ধোয়া দেখতে পেয়ে আমাদের এবং আশপাশের লোকজনকে খবর দেয়। এ সময় আমরা ঘটনাস্থলে আসি। কিন্তু তখনও আমরা বুঝতে পারিনি কালিপদ ভেতরে রয়েছে। পরে দেখি কালিপদ আগুনে ঝলসে গেছে। তার ছেলে অমিত বাবাকে বাঁচাতে গিয়ে তার শরীরেরও কিছু অংশ আগুনে পুড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নয়ন মন্ডল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা