ছবি: সংগৃহীত
সারাদেশ

হামলার শিকার হলেন ইউপি চেয়ারম্যান

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরের লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা সস্ত্রীক হামলার শিকার হয়েছেন।

আরও পড়ুন: জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি, গেজেট আজ

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ম রাস্তায় তার বাসার কাছে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ইউপি চেয়ারম্যানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীরা হাতুরি দিয়ে তার দুপায়ের হাটু পর্যন্ত থেতলে দিয়েছে। এ সময় তার স্ত্রীর উপরও হামলা চালানো হয়। হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী সহিংসতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর পরিবারের দাবি।

আরও পড়ুন: বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

আহত লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, গ্রামের বাড়ি ইউনিয়নের তাহেরপুর থেকে আলীপুরস্থ বাসায় ফেরার পথে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।

যুবলীগ নেতা নজরুল ইসলাম ফকিরের নেতৃত্বে আলম ফকির, সোহেল ফকির, সেলিম ফকির, শাহীন, সুমন, রাজু, হেলেন কিলার বিউটিসহ আরও কয়েকজন হামলা চালায়।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মুমসাদ সায়েম পুনাম বলেন, মো. আনছার উদ্দিন মোল্লার দু’পা ও কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আরও দুই মেলা শুরু

আহত ইউপি চেয়ারম্যানের বড় ভাই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

তিনিসহ তার পরিবারকে আওয়ামী রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপিসহ বিভিন্ন দল থেকে আগত নব্য আওয়ামী লীগার দাবিদাররা নির্বাচনের পর এ পর্যন্ত ২৫-৩০ টি হামলার ঘটনা ঘটিয়েছে। নির্বাচনী সহিংসতা বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, হামলার পর ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা