‘গ্যাসের লাইনের উপর মসজিদ নির্মাণেই বিস্ফোরণ’
সারাদেশ

‘মসজিদের নিচে গ্যাস লাইন থাকায় এ বিস্ফোরণ’

নিজস্ব প্রতিবেদক:

গ্যাস পাইপ লাইনের ওপরে মসজিদ নির্মাণ করায় নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য অনুসন্ধান করে মসজিদের বাইরে পূর্বপাশের গলিতে রাস্তার নিচে গ্যাস পাইপ লাইনে ছয়টি লিকেজ পাওয়া যায়। পরে লিকেজগুলো বন্ধ করে মসজিদের ভেতরে পানি দিয়ে গ্যাস লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে পরীক্ষা করা হলে মসজিদের ভেতরে কোনো লিকেজ পাওয়া যায়নি।

তবে মাটি খুঁড়ে দেখা গেছে- গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদটির বেশ কিছু স্থাপনা নির্মাণ করায় পাইপে লিকেজ সৃষ্টি হয়। সেই লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৪০ জন দগ্ধ হন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হলে মঙ্গলবার পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা