ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোদের ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন
সারাদেশ

‘নো মাস্ক নো সেল’ ব্যবস্থার দাবি

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: ‘নো মাস্ক নো সেল’, অর্থাৎ মাস্ক পরে না গেলে পণ্য বিক্রি না করার ব্যবস্থা প্রণয়নের দাবি জানিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ১৫তম ব্যাচের ঝালকাঠি জেলার ফেলোরা।

বুধবার (০৯ সেপ্টেম্বর) ফেলোশিপের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে মাস্ক ব্যবহারের গুরুত্ব নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এর আগে এ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানেও মাক্স না পরায় কি কি সমস্যা হতে পারে, তা তুলে ধরা হয়েছে।

ভার্চ্যুয়াল এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজনৈতিক ফেলো জাতীয় ছাত্র সমাজের ঝালকাঠি জেলা শাখার আহবায়ক এস এম রেজাউল করিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিআই ফেলো সৈয়দ আলী হাসান ও মো. রাজিবসহ অন্য ফেলোরা।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় প্রধান দিপু হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ভিজ্যুয়াল সংবাদ সম্মেলনটিতে সাংবাদিকরাও বিভিন্ন পরামর্শ দেন। তারা ডিআই'র কর্মকাণ্ডকে ইতিবাচক বলেও মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে অংশ নেন সূর্যালোকের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন হিমু, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্‌কাস সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিবস তালুকদার সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি রহিম রেজা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা