বেনাপোল সীমান্তে সাত রোহিঙ্গা আটক
সারাদেশ

বেনাপোল সীমান্তে সাত রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাতজন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই এলাহী জানান, বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে পুটখালী সীমান্ত দিয়ে সাতজন রোহিঙ্গা ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। তারা সবাই কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।

আটককৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের শিশুপুত্র। তারা হলেন, মো. হাসেম আলীর ছেলে মো. কাওসার আলী (২২), তার স্ত্রী ও দুলু মিয়ার মেয়ে খুশির বেগম (২১) ও ১৮ মাসের ছেলে মোহাম্মদ সালমান। অন্য চারজন হলেন, মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুল হালিম (৫৩), শামসুল আলমের ছেলে সৈয়দুল কাউসার (২১), সৈয়দ আহমেদের মেয়ে কোনইস বিবি (২৭) ও নুরুল হকের মেয়ে দিলজান খাতুন (১৬)।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা