সারাদেশ

হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ফ্ল্যাট থেকে আ. রাজ্জাক (৫৪) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আ. রাজ্জাক শরীয়তপুরের মৃত আব্দুল খাঁর ছেলে। তিনি তার ছেলেকে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতেন।

আরও পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার পাগলার নুরবাগস্থ জয়নাল আবেদীনের ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ছেলে আকাশ বলেন, তার মা পাঁচ মাস আগে মারা যান। বাবাকে নিয়ে তিনি এই বাসায় থাকতেন। তিনি নবাবপুর একটি দোকানে চাকরি করেন। তার বাবা একসময় রাজমিস্ত্রির কাজ করতেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে দোকান থেকে বাসায় ফিরে দেখেন ঘর তালাবদ্ধ। তখন তার খালার বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে আবারও রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে এসে তালাবদ্ধ দেখতে পেয়ে এক বন্ধুর বাসায় গিয়ে রাত্রিযাপন করেন।

আকাশ আরও বলেন, আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে আবারও ঘর তালাবদ্ধ দেখতে পেয়ে বন্ধুকে নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পান। হাত-পা বেঁধে মাথায় আঘাত করে তার বাবাকে হত্যা করে বাইরে থেকে ফ্ল্যাটে তালা মেরে রাখা হয়েছিল বলে জানান তিনি।

আরও পড়ুন: রেললাইনের ৭২ ফিসপ্লেট খুলল দুর্বৃত্তরা

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তসহ রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা