সংগৃহীত
সারাদেশ

সিরাজগঞ্জ পিকআপে আগুন

জেলা প্রতিনিধি: সারাদেশে বিএনপির ডাকা অষ্টম দফা অবরোধের আগের রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলার সলঙ্গা থানার মহাসড়কের পাঁচলিয়া ও নলকার মাঝামাঝি আজিজ ফিলিং স্টেশন এলাকায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরিবহনে আগুন দেওয়ার খবর পাওয়ার পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পিকআপটির সামনের পুরো অংশ ততক্ষণে পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: রাস্তা থেকে তরুণীর লাশ উদ্ধার

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সবজিবাহী পিকআপ রাত সোয়া ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা একটু ভাঙ্গা থাকায় পিকআপটি গতি কমায়। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত মশাল জাতীয় কিছু দিয়ে পিকআপটির সামনের ছিটে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানায়, এ সময় চালক ও হেলপার ভয়ে পিকআপ থেকে নেমে যায়। আমরা দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে পিকআপটির সামনের দিক পুড়ে গেছে। পুলিশ পিকআপটিতে আগুন দেওয়ায় দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা