সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় শামীম (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শিশু হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ভাতশালা স্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মাদারীপুর জেলার কেন্দুয়া উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেলপথের ভাতশালা এলাকায় রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর পায় আখাউড়া ফায়ার সার্ভিস দল। পরে বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহিবুর রহমান মুবিন তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

পুলিশ ধারণা করছে, এই পথে চলাচলকারী কোন চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুরহস্য উদঘাটনে রেলওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আখাউড়া রেলওয়ে থানার এসআই সব্রুত জানান, নিহত ব্যক্তির পকেটে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে তার পরিচয় পাওয়া গেছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। মরদেহের মুখমণ্ডলে আঘাতের চিহ্নও রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা