ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্যাংক বিস্ফোরণে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুর উপজেলায় জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি বিস্ফোরণের ঘটনায় রতন হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: ট্রেন ছাড়তে বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

শনিবার (১৮ নভেম্বর) রাত ৮ টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন হোসেন দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে। তিনি স্থানীয় রতন মোটর গ্যারেজের মালিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে মেরামতের জন্য ওই লরিটি নিয়ে যান চালক সেরাজুল ইসলাম। ওয়েল্ডিং মিস্ত্রি মো. রতন হোসেন লরিটির ওপরের ঢাকনা না খুলে ঝালাইয়ের কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরিত হয় লরিটি।

আরও পড়ুন: কদমতলীতে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

এ সময় লরিটির সামনের ও পেছনের অংশ উড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন ওয়েল্ডিং মিস্ত্রি রতন হোসেন, সহকারী নাহিদ এবং বাসের সুপার ভাইজার বাদশা।

পরে আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রতনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আবুল হাসনাত খান বলেন, সতর্কতার সাথে লরি মেরামতের কাজ না করায় তার মৃত্যু হয়েছে। ২ জন চিকিৎসাধীন আছেন। এর আগেও পার্বতীপুরে এমন ২ টি দুর্ঘটনা ঘটেছে।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা