ছবি: সংগৃহীত
সারাদেশ

কাভার্ডভ্যানে আগুন, মালামাল ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি: ফেনীর লালপোল এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে আগুন লেগে এর সামনের অংশ ও পেছনে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন

শনিবার (১৮ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুন ভর্তি মালামাল নিয়ে লালপোল পৌঁছানোর পর পথে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: কদমতলীতে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা