ছবি: সংগৃহীত
সারাদেশ

সুদের টাকার জন্য কৃষককে নির্যাতন      

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে সমীর সমাদ্দার (৫২) নামের এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে বর্বরভাবে পিটিয়ে আহত করা হয়েছে।

আরও পড়ুন: উন্মুক্ত করা হলো কাপ্তাই হ্রদের গেট

আহত সমীর সমাদ্দার উপজেলার হিজলা ইউনিয়নের শিবপুর কাটাখালী গ্রামের সুধীর চন্দ্র সমাদ্দারের ছেলে।

হামলাকারীরা সুদের টাকার জন্য মারপিটের কথা বললেও আহত কৃষক সুদে লেনদেনের কথা অস্বীকার করেন। কৃষকের অভিযোগ, চাঁদা না দেওয়ায় তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।

আহত ওই কৃষক চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ১৪ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে আহত সমীর সমাদ্দার সাংবাদিকদের বলেন, রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে পাশের শান্তিখালী গ্রামের ফরিদ শেখের ছেলে বাচ্চু শেখ আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এ সময় গোলক কিত্তুর্নীয়ার দোকানের পাশে পৌঁছালে ফিরোজ ও আলামিনের নেতৃত্বে ৫-৬ জন লোক আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে আমাকে নির্মম ভাবে নির্যাতন করে এবং পিটিয়ে আহত করে।

আরও পড়ুন: ঢামেকে টেস্টটিউব শিশুর জন্ম

আমার চিৎকার শুনে লোকজন ছুটে এলে হামলাকারীরা আমাকে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা আমাকে হাসপাতালে ভর্তি করে। এ দিন রাতেই অসুস্থ অবস্থায় আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

সমীর সমাদ্দারের স্ত্রী বিভা রাণী সমাদ্দার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ও দশম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে রয়েছে। ঘটনার পর থেকে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। ওরা মহড়া দিয়ে বেড়াচ্ছে।

আরও পড়ুন: পদ্মা সেতু দিয়ে ছুটল ট্রেন

নির্যাতনের কথা অস্বীকার করে শেখ ফিরোজ আহম্মেদ নুর জানান, সমীরের এক ভগ্নিপতি আলামিন ও আলামিনের মার কাছ থেকে ৩৫ হাজার টাকা সুদে নিয়েছিল।

সময় মতো টাকা না দেওয়ায় সুদাসলে ৮৫ হাজার টাকা হয়। সেই টাকার জামিনদার ছিল সমীর সমাদ্দার। এ নিয়ে ১০ তারিখ রাতে তাকে ডেকে কথা বলার সময় হাত ধরে টানাটানির একপর্যায়ে সমীর পড়ে গিয়ে আহত হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

এ ব্যাপারে চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর বলেন, সমীর সমাদ্দার যে অভিযোগ দিয়েছেন, পুলিশ তা আমলে নিয়েছে। আমরা তদন্ত করেছি। প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা পাওয়া গেলেও চাঁদাবাজির সত্যতা পাওয়া যায়নি। সুদের টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান জানান, আহত কৃষক সমীর সমাদ্দার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় একটি সেলাই লেগেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা