ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একই দিনে পানিতে ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কৃষি জমি ভরাটের দায়ে জরিমানা

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈলের পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজিদুর রাজ্জাক সাজু (১০) রানীশংকৈল পৌরশহরের আল আমানা ইসলামিক একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র। সে উপজেলার লেহেম্বা ইউনিয়নের বেলতলী পদমপুর এলাকার আব্দুল আলিম ও নার্গিস দম্পতির দ্বিতীয় ছেলে।

আরও পড়ুন: জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে সাজু ও তার চাচাতো ভাই কয়েকজন মিলে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নিখোঁজ হয় সাজু। এ সময় সাথে থাকা কয়েকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজির পর সাজুর মরদেহ উদ্ধার করে।

লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বেনাপোল বন্দরে ২৩টি ককটেল উদ্ধার

অপরদিকে রোববার বেলা ২ টার দিকে নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও কালুগা গ্রামের গোদ্দীন গাটা পুকুরে পানিতে ডুবে মো. রাজু (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজু ওই গ্রামের সইদুল ইসলাম ও নুর নিহার দম্পত্তির তৃতীয় সন্তান।

স্থানীয়রা জানান, চার বন্ধুর সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রাজু। গোসল করার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাজুকে উদ্ধার করে। তাকে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, একই দিনে পানিতে ডুবে ২ জন মৃত্যুর সংবাদ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা