ছবি: সংগৃহীত
সারাদেশ

কৃষি জমি ভরাটের দায়ে জরিমানা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কৃষি জমি ভরাট করায় আলমেস মোল্লা নামে কৃষি জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রবিবার (৩ সেপ্টেম্বর) টঙ্গীবাড়ি উপজেলার সিংহের নন্দন গ্রামে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় ড্রেজার পরিচালনাকারী ভূমিদস্যু আব্দুল হাই রাজু।

এ সময় কৃষি জমির মালিক আলমেছ মোল্লাকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত

জানা গেছে, সিংহের নন্দন গ্রামের আলমাছ মোল্লার কৃষি জমি অপর কৃষি জমি থেকে মাটি এনে চুক্তিতে ভরাট করছিলেন সিংহের নন্দন গ্রামের ভূমিদস্যু আব্দুল হাই রাজু।

তিনি ড্রেজার ভাড়া করে এনে অবৈধভাবে জমির মালিকের সাথে চুক্তিতে এ মাটি খনন কাজ করে আসছিলেন। দীর্ঘদিন যাবত ভূমিদস্যু আব্দুল হাই রাজু বিভিন্ন মানুষের জমি চুক্তিতে ড্রেজার ভাড়া করে এনে ভরাট করে আসছেন।

আরও পড়ুন: অফিসে না গিয়ে বাড়িতে টাকার বিনিময়ে রোগী দেখেন!

আব্দুল হাই রাজু নিজেকে প্রভাবশালীদের কাছের লোক পরিচয় দিয়ে এ সমস্ত অপকর্ম করে আসছেন।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন বলেন, আমরা অভিযান চালিয়ে আলমাছ মোল্লা নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। তবে ড্রেজারের পরিচালনাকারি মূলহোতারা পালিয়ে গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

ফেনীর পথে পথে জনতার ঢল, প্রধানমন্ত্রীর গাড়ি ঘিরে পুষ্পবৃষ্টি

ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা