ছবি : সংগৃহিত
সারাদেশ

নিখোঁজের একদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে ডোবা থেকে জহুরা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: যশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা পুঠিয়ারপাড় গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে জহুরা বেগম নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলেও রাতে তার সন্ধান মিলেনি।

আরও পড়ুন: পুকুরে মিলল কিশোরের ভাসমান মরদেহ

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, রোববার দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এব্যাপারে পরিবারের কারো অভিযোগ নেই।

আরও পড়ুন: সিএনজিতে মিলল নবজাতকের মরদেহ

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা