ছবি-সংগৃহীত
সারাদেশ

সিএনজিতে মিলল নবজাতকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : মরদেহ নিয়ে শশ্মানে তোলপাড়

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সুধারাম মডেল থানার সামনে সিএনজি চালিত অটোরিকশা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে সিএনজি চালক মো. রাসেল ৩ জন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওয়ানা হয়। সিএনজিতে উঠার সময় একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টুন ছিল বলে সিএনজি চালক দেখতে পায়। যাত্রীদেরকে সোনাপুর জিরো পয়েন্টে নামিয়ে সিএনজি চালক আরও ২ বার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। পরবর্তীতে সিএনজি চালক গাড়ির পিছনের অংশের সিটের উপর একটি কার্টুন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করে।

আরও পড়ুন : ভুল গ্রুপের রক্ত প্রয়োগের অভিযোগ

পরে পুলিশ তাকে সিএনজি ও কার্টুন সহ থানায় আসতে বলে। পরবর্তীতে সিএনজি চালক তার গাড়িসহ থানায় গেলে পুলিশ সদস্যরা কার্টুন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা