ছবি : সংগৃহিত
সারাদেশ

টঙ্গীবাড়িতে কৃষি জমির মাটি কেটে চলছে ভরাট

মো. নাজির হোসেন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিংহের নন্দন গ্রামে কৃষি জমির মাটি কেটে অপর কৃষি জমি ভরাট কাজ চলছে।

আরও পড়ুন: বেনাপোলে একটি ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার

সিংহের নন্দন গ্রামের ভূমিদস্যু আ. হাই রাজু ও মিরাজ বেপারী ড্রেজর (মাটি খনন যন্ত্র) ভাড়া করে এনে কৃষি জমি হতে মাটি কেটে অপর কৃষি জমি ভরাট করছেন।

সরেজমিনে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে গিয়ে দেখা যায়, সিংহের নন্দন গ্রামের বিস্তির্ণ কৃষি জমি ভরাট উৎসব চলছে। মাটি ফেলানোর স্থানে বাঁধ নির্মাণ কাজ করছেন ২০/২২ জন শ্রমিক।

ইতিমধ্যে বিস্তির্ণ জমি বালু ভরাট করে ফেলা হয়েছে। সেই জমির একাংশে চলছে বহুতল ভবন নির্মাণ কাজ। শ্রমিকদের সাথে কথা বলে জানাগেছে, ভরাটকৃত জমির মালিক স্থানীয় আলমাছ মোল্লা ও নজরুল সেখ।

আরও পড়ুন: জামালপুরে পানিবন্দী ৩৫ হাজার মানুষ

এরমধ্যে আলমাছ মোল্লার কৃষি জমি অপর কৃষি জমি হতে মাটি এনে চুক্তিতে ভরাট করছেন আ. হাই রাজু আর নজরুল সেখের জমি ভরাট করছেন মিরাজ বেপারী। ভরাটস্থানে কাজ করতে থাকা শ্রমিকরা বলেন, তারা কাইয়ুম এর শ্রমিক। কাইয়ুম ও সোলাইমান নামের দুই ব্যাক্তির ড্রেজার ভাড়া করে এনেছেন মাটি কাটার জন্য আ. হাই রাজু ও মিরাজ বেপারী।

স্থানীয়রা বলেন, বিগত ১৫ দিন যাবৎ মাটি ভরাট কাজ চলছে। ওই স্থানে কাজ করতে থাকা গাইবান্ধা জেলার শ্রমিক মোখলেছ বলেন, আমরা ড্রেজার মালিক কাইয়ুমের কাজ করছি। আমাদের সর্দার আমাদের কাইয়ূমের কাজ করতে পাঠিয়েছেন তার নির্দেশে আমরা মাটি ফেলানোর জন্য চারদিকে বালি দিয়ে বাঁধ নির্মাণ করছি।

আরও পড়ুন: ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এ ব্যাপারে ভূমিদস্যু আ. হাই রাজুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি উর্দ্ধতন এক ব্যাক্তির নাম উল্লেখ করে বলেন এখানে ওই উর্দ্ধতন ব্যক্তির ব্যাংকের জমি ভরাট কাজ চলছে। আপনি নিউজ করে কিছুই করতে পারবেন না।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা