ছবি-সংগৃহীত
সারাদেশ

পুকুরে মিলল কিশোরের ভাসমান মরদেহ

জেলা প্রতিনিধি : নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুরে ফাইজুল মিয়া (১৬) নামে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভুল গ্রুপের রক্ত প্রয়োগের অভিযোগ

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজের আবাসিক শিক্ষার্থীরা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত ফাইজুল মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি গ্রামের হোসেন মোল্লার ছেলে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।

আরও পড়ুন : মরদেহ নিয়ে শশ্মানে তোলপাড়

কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত কিশোর কলেজের কোনো শিক্ষার্থী নয়। গতকাল দিনের কোনো একসময় গোসলে নেমে হয়ত তলিয়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

নরসিংদী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা